ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জামিন মিলবে না, ১৬ তারকাকে 'হুঁশিয়ারি' কঙ্গনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 3:50 PM

জামিন মিলবে না, ১৬ তারকাকে 'হুঁশিয়ারি' কঙ্গনার

জামিন মিলবে না, ১৬ তারকাকে 'হুঁশিয়ারি' কঙ্গনার

আসতে চলেছে কঙ্গনার রিয়্যালিটি শো 'লক আপ'। সামনে এলো এর টিজারও। কঙ্গনা রানাওয়াত ইনস্টাগ্রামে সেটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনা একটি জেল লক আপের সামনে হাঁটছেন। পরনে জাম্পশুট। সেই টিজারের ক্যাপশন হচ্ছে- 'আমার কারাগার এমন এক জায়গা যেখানে গুন্ডামি বা বাবার পয়সার জোরে জামিন মিলবে না।'

ব্যক্তিগত জীবনে কঙ্গনার নানা আইনগত ঝামেলা চলছে। সেই সূত্রেই নায়িকা বলেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন। একদল যারা আমাকে পছন্দ করেন, আর যারা আমার প্রতি কুবাক্য ব্যবহার করেন। যারা আমায় ঘৃণা করেন তারা আমার কণ্ঠরোধ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে এফআইআর করেন, আমাকে নেপোটিজমের চক্রে জড়িত করেন। তাদের জন্য আমার জীবন রিয়েলিটি শোয়ে পরিণত হয়েছে। এবার আমার পালা।

নিজের শো নিয়ে কঙ্গনা জানান, আমি এমন একটা রিয়েলিটি শো আনছি যেটা এই ধরনের শো গুলিকে পুরোপুরি ছাপিয়ে যাবে। এটা আমার জেল, এখানে আমারই শাসন জারি। এখানে ১৬ জন বিতর্কিত তারকা আটক আছেন। তাদের সঙ্গে সেটাই করা হবে, যেটা আমি করতে চাই।

টিজার থেকে আরও জানা যাচ্ছে যে, আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রেলার প্রকাশিত হবে। এই রিয়েলিটি শো এর পিছনে আছেন একতা কাপুর। একতার বিষয়ে যথেষ্ট শ্রদ্ধাও প্রকাশ করেছেন কঙ্গনা। আগামী ২৭ ফেব্রুয়ারি শো এর স্ট্রিমিং শুরু হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status