ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 February, 2022, 7:40 PM

১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

কুমিল্লার হোমনায় ভারতীয় শাড়িসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ। এ সময় ২৮ বস্তায় ১ হাজার ২৪ পিস অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঘারমোড়া বাবরকান্দি মোড় থেকে হোমনা থানার এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে পুলিশের নৈশকালিন টহল টিম তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কালু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান, চালক ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল ও সহকারী বুড়িচং সদরের আ. মতিনের ছেলে সুমন।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, উদ্ধার করা শাড়িগুলো থানার মালখানায় জমা আছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের শনিবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status