ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 6:57 PM

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার হুঁশিয়ারি

সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধে রাশিয়ার হুঁশিয়ারি

ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।

জাখারোভা আরও বলেন, সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলের অব্যাহত হামলা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এ ধরনের হামলায় উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করার পর থেকে দু’পক্ষ কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ওই মালভূমি থেকে সিরিয়ার ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পর এ ধরনের হামলা বেড়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status