ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস প্রফেসর চান শাবি শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 11 February, 2022, 5:59 PM

জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস প্রফেসর চান শাবি শিক্ষার্থীরা

জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস প্রফেসর চান শাবি শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগ ছাড়াও ড. জাফর ইকবাল দম্পতিকে ইমেরিটাস প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনায় শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ কয়েকটি বিষয় তারা শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

এর মধ্যে রয়েছে ক্লাস-পরীক্ষা চালু করা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা, বন্ধ থাকা অ্যাকাউন্ট চালু করা, নবম গ্রেডের চাকরিসহ সজল কুণ্ডুকে এককালীন আর্থিক সাহায্য দেওয়া, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানো, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর করা, পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, ‘আমাদের প্রথম দাবি উপাচার্যের পদত্যাগ। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কাছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উনি উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। এটি না মানলে আমরা পরে আলোচনা করে বাকি সিদ্ধান্ত নেব। ’

আলোচনায় শিক্ষার্থীদের প্রতিনিধিদলে রয়েছেন-মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status