ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাবনা আওয়ামী লীগের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 February, 2022, 3:09 PM

ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাবনা আওয়ামী লীগের

ইসি গঠনে ১০ জনের নাম প্রস্তাবনা আওয়ামী লীগের

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের পক্ষে নাম প্রস্তবনা জমা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

ড. সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, সিলগালা খামে করে তালিকা জমা দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না বলেও জানান তিনি।

এ সময় সেলিম মাহমুদ বলেন, বিএনপি নামের তালিকা না দিলেও সার্স কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে শেষ মুহুর্তে তারা প্রস্তাব দেবেন বলেও আশা করেন আওয়ামী লীগের নেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status