ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চুলচেরা বিশ্লেষণ চলছে, দ্রুত প্রতিবেদন জমা দেয়া হবে বলল র‍্যাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 11 February, 2022, 2:04 PM

চুলচেরা বিশ্লেষণ চলছে, দ্রুত প্রতিবেদন জমা দেয়া হবে বলল র‍্যাব

চুলচেরা বিশ্লেষণ চলছে, দ্রুত প্রতিবেদন জমা দেয়া হবে বলল র‍্যাব

সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নানা তথ্য এখনও ‘চুলচেরা বিশ্লেষণ’ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এখনও তদন্ত চলমান রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে আমরা সেই প্রতিবেদন জমা দেব।

আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দীর্ঘ ১০ বছরেও শেষ হয়নি সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে ৮৫ বার।

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দুই মাস পর র‌্যাব এই হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায়। সেই থেকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে র‌্যাব এই মামলার তদন্ত করছে। আমরা সিআইডি, ডিবি থেকে নানা তথ্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি। ডিএনএসহ নানা নমুনা আমরা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি।

সেখান থেকে রিপোর্ট আসতেও সময় লেগেছে। সবগুলো নিয়ে আমাদের তদন্ত কর্মকর্তা (আইও) তদন্তের অগ্রগতি সম্পর্কে বিজ্ঞ আদালতকে জানাচ্ছেন। আদালতের মাধ্যমেই কিন্তু সময় বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যা মামলায় এ পর্যন্ত ১৬০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে র‌্যাব। সন্দেহভাজনদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে র‌্যাব। এই মামলাটি সরকার, র‌্যাব অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তবে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের তদন্তের মাধ্যমে নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পান।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক। আর রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status