ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষিকা স্ত্রীর চুল কেটে দিলেন পাষণ্ড স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 1:21 PM

শিক্ষিকা স্ত্রীর চুল কেটে দিলেন পাষণ্ড স্বামী

শিক্ষিকা স্ত্রীর চুল কেটে দিলেন পাষণ্ড স্বামী

ঢাকার দোহারের লটাখোলা এলাকায় শ্বশুরবাড়িতে যৌতুকের দাবিতে শিক্ষিকা স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে আসামি বাহারুল ইসলাম ওরফে হিরুর বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বিশ বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার মোঃ জালাল উদ্দিনের মেয়ে নুপুর সুলতানার সঙ্গে ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকার গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর বিয়ে হয়। সে ঘরে বর্তমানে ১৪ বছরের নবম শ্রেণীতে পড়ুয়া একটি পুত্র সন্তান রয়েছে। নুপুর নবাবগঞ্জ উপজেলার কালুয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

বিয়ের পর থেকে নানাভাবে মেয়েটিকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ কয়েক দফায় এ পর্যন্ত ১৮ লাখ টাকা যৌতুক সহ শ্বশুরবাড়ি থেকে ধার নেয়। যেটা দিচ্ছি দিচ্ছি বলে আর দেয় না। বরং পুনরায় তাকে টাকার দাবিতে চাপ দিচ্ছিল। এছাড়া বিভিন্নভাবে ওই শিক্ষিকাকে পরকীয়ার কথা বলে মানসিক ও শারীরীক নির্যাতন করে আসছিল। গত মঙ্গলবার ওই শিক্ষিকা তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এলে একই অজুহাতে তাকে মারধর করে ঘরে থাকা কাঁচি দিয়ে তার মাথার সব চুল কেটে দেন।

এক পর্যায়ে তিনি ওই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তার বাবাকে জানালে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দোহার থানায় নিয়ে আসে। পরে ওই শিক্ষিকা বাদি হয়ে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে যৌতুকের কথাও বলা আছে।

এ ঘটনার একদিন পর গতকাল রাতে মামলা হওয়ার পরেই তার পাষণ্ড স্বামী বাহারুলকে দোহার থানা পুলিশ গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে।

দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, এটা একটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে একটি মামলা নিয়েছি এবং আসামি তার স্বামী বাহরুলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status