ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পিতৃপরিচয় নিয়ে সন্দেহ, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 11:06 AM
সর্বশেষ আপডেট: Thursday, 10 February, 2022, 11:08 AM

পিতৃপরিচয় নিয়ে সন্দেহ, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন মা

পিতৃপরিচয় নিয়ে সন্দেহ, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন মা

বাবা নিজের সন্তানকে অস্বীকার করায় বালিশ চাপা দিয়ে হত্যা করলেন মা। সিলেটে ১ বছর ৫ মাস বয়সী এক কন্যা শিশু সাবিহার ভাগ্যে জুটেছে এমনই বিভৎসতা।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর শাহপরান থানা এলাকায়। প্রবাসী পিতা শিশুটিকে অস্বীকারের পর দেশে থাকা মা শিক্ষিকা নাজমিন জাহান (২৮) হত্যার পর সিলেট কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করেন।

সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, শিশু সাবিহাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসেন প্রবাসী পিতা। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

২০১৫ সালে সিলেট নগরের নীপবন আবাসিক এলাকার সাব্বিরে সাথে বিয়ে হয় নাজমিনের। বিয়ের পর জীবিকার তাগিদে কাতার যান সাব্বির। এরপর নিয়মিতই ছিলো তার দেশে যাওয়া আসা। দু’বছর আগে নাজমিন সন্তানসম্ভবা হলে ফের কাতার চলে যায় সাব্বির। মেয়ের জন্মের প্রায় দেড়বছর পর দু’সপ্তাহ আগে সাব্বির দেশে ফেরেন। তবে, এরই মধ্যে দাম্পত্য জীবনে শুরু হয় নানান টানাপোড়েন।

হত্যাকারী নাজমিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলা করে আসছিলেন স্বামী। সন্দেহ প্রকাশ করেছিলেন সন্তানের পিতৃপরিচয় নিয়ে।নিহত শিশু সাবিহা হোসেন

অন্যদিকে স্ত্রীকে মানসিক সমস্যাগ্রস্ত বললেন শিশুর পিতা ও নাজমিনের স্বামী সাব্বির। সাব্বিরের দাবি, তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে থাকতে চান না, আলাদাভাবে থাকতে চান। স্ত্রী আগের স্বামীর ঘরের সন্তানসহ বাবা-বোনের সঙ্গে থাকেন। বুধবার বেলা একটার দিকে জাফলং যাওয়ার পথে সাব্বির খবর পান—মেয়ে অসুস্থ, হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর স্ত্রী তাঁর কাছে স্বীকার করেন মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।

ইচ্ছা করেই স্ত্রীর সঙ্গে থাকতেন না বলে জানালেন সাব্বির। বললেন, তাঁর স্ত্রী যৌথ পরিবারে থাকতে চান না। মানসিকভাবে অসুস্থ থাকায় মঙ্গলবার তাঁকে চিকিৎসকও দেখানো হয়েছে। চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বললেও তা মানেননি।

মেয়ের বাবা জিয়া উদ্দিন বলেন, নাজমিন কয়েক দিন ধরে কিছুটা অসুস্থ, বাচ্চাটিও অসুস্থ ছিল। সকালে বাচ্চাটিকে ওষুধ খাওয়ানো হয়েছিল। এ সময় শিশুটিকে কোলে রেখেছিলেন নাজমিন। একপর্যায়ে শিশুটি কান্নাকাটির শব্দ শুনে বাসার মালিকসহ কয়েকজন প্রতিবেশী শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার সময় বমি করে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজেই মেয়েকে থানায় নিয়ে এসেছেন বলে জানান জিয়া উদ্দিন।

নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা গ্রামের কালিকৃষ্ণপুর গ্রামের জিয়া উদ্দিনের মেয়ে। বাবা-বোন, দুই সন্তানসহ থাকেন সিলেট শহরতলির খাদিমপাড়া নিপোবন আবাসিক এলাকায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status