ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহে ইউপি নির্বাচনী সংহিসতায় প্রাণ গেল যুবকের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:25 PM

ময়মনসিংহে ইউপি নির্বাচনী সংহিসতায় প্রাণ গেল যুবকের

ময়মনসিংহে ইউপি নির্বাচনী সংহিসতায় প্রাণ গেল যুবকের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে পাবেল আহত হয়। নিহত পাবেল মিয়া ওই গ্রামের নুরুল আমীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঘটনার দিন সকালে দুই মেম্বার প্রার্থী সংঘর্ষে জড়ায়। এ সময় পাবেল মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলেই আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status