বসন্তপুর ইউনিয়নের উদয়পুরের কাঠালতলা গ্রামে মঙ্গলবারে ফাঁদ পেতে ধরা হয়েছে বিপন্ন প্রজাতির এক মেছোবাঘ।আজ বুধবার স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে থেকেই বাঘটি লোকজনের নজরে পড়ে। তাই গত রাতে মুরগীর টোপ দিয়ে ফাঁদ পাতলে মেছোবাঘটি ধরা পড়ে। ধারণা করা হচ্ছে এলাকায় আরও কয়েকটি মেছোবাঘ আছে।
বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। প্রাণীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।