ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
নিজ ঘরে গায়িকার রহস্যজনক মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 7:33 PM

নিজ ঘরে গায়িকার রহস্যজনক মৃত্যু

নিজ ঘরে গায়িকার রহস্যজনক মৃত্যু

ভারতের হরিয়ানার সোনিপতের জনপ্রিয় ফোক গায়িকা সরিতা চৌধুরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গেলো সোমবার (৭ ফেব্রুয়ারি) নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়।

ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি খুন, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, সোনিপতের সেক্টর ১৫-এর হাউজিং বোর্ড কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন সরিতা। তার দুই সন্তানের মধ্যে মেয়ে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন, ছেলেও পড়াশোনা করে। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন। সরিতার মৃত্যুর খবরে তার পরিবার ও ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ঠিক কী কারণে সরিতার মৃত্যু হয়েছে। তদন্ত করতে পুলিশ আত্মীয়স্বজন ছাড়াও পরিচিতজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

প্রসঙ্গত, হরিয়ানার রাগনি শিল্পী সরিতা চৌধুরী ছিলেন সেখানকার বিখ্যাত লোক গায়িকাদের একজন। তিনি রাগনি এবং স্টেজ শোতে প্রচুর নাম অর্জন করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status