ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 12:54 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 9 February, 2022, 2:28 PM

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) এ রায় প্রকাশ করা হয়।

এর আগে, বুধবার (১৯ জানুয়ারি) সংশ্লিষ্ট কোর্ট সূত্র জানিয়েছে, হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন। বেঞ্চের অপর বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষর করলেই রায় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। রায়ে আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন বলে জানা গেছে।

গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status