|
অন্য এক অর্ষা
নতুন সময় প্রতিবেদক
|
|
অন্য এক অর্ষা অর্ষা বলেন, এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দর্শকরা নতুন একটি অর্ষাকেই পেতে যাচ্ছেন। ‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির অর্ষার বিপরীতে দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানকে। ২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’র শুটিং হয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরে এটি সেন্সর পায়। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নির্মাণের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল বিভাগেও নাকচ হয়ে যায় এই ছবিটি। পুনরায় নতুন সিনেমা হিসেবে জমা দেয়ার পর মিলেছিল ছাড়পত্র এবং অবশেষে চড়াই-উতরাইয়ের পর ছবিটি মুক্তি পেতে চলেছে। অর্ষা বলেন, ছবিটির পোস্টারেই বোঝা যাচ্ছে ভিন্নধর্মী একটি সিনেমা হতে চলেছে এটি। তবে চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না। আমি আশা করবো দর্শকরা ছবিটি দেখবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
