ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
এফডিসির শিল্পী সমিতির গেইটে তালা, বদলে গেছে চেয়ার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 8:34 PM

এফডিসির শিল্পী সমিতির গেইটে তালা, বদলে গেছে চেয়ার

এফডিসির শিল্পী সমিতির গেইটে তালা, বদলে গেছে চেয়ার

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম এফডিসি। নির্বাচনে জায়েদ খানের জয়, নিপুণের আপিল এবং আপিলে জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত এবং অবশেষে নিপুণকে জয়ী ঘোষণা- এটুকু পড়েই যারা ভাবছেন ঘটনা শেষ তাদের জন্য অপেক্ষা করছে আরো বিস্ময়। এরপর জায়েদ খান হাইকোর্টের শরণাপন্ন হলে রায় এই নায়কের পক্ষে আসে।

এদিকে নিপুণকে জয়ী ঘোষণা করার পরদিনই তিনি শপথ নিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব বুঝে নেন। আজ সন্ধ্যায় সরেজমিনে শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী।

এফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রের শুটিং করছিলেন জয়। কাজের বিরতিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কারো নাম উল্লেখ না করে এই চিত্রনায়ককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী জানান, নিপুণ যেদিন আপিল বোর্ডের রায় নিয়ে শিল্পী সমিতিতে ঢুকেছেন সেদিনই আগের তালা বদলে নতুন তালা লাগিয়েছেন। শুধু তাই নয়, বদলে ফেলেছেন বসার চেয়ার। চেয়ার ও তালা বদলের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

জয় চৌধুরী মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ক্ষোভ প্রকাশ করে জয় বলেন, ‘আমাদের নির্বাচিত কমিটির মানুষদের বিরুদ্ধে কথা বললে বা সমালোচনা করলে সেটা আমাদের গায়েই পড়বে। তারা ভালো কাজ করলেও আমার শরীরে এসে লাগবে, খারাপ কাজ করলেও লাগবে।’

চাবি কার কাছে আছে তাও জানেন না জয়। তবে চেয়ার পরিবর্তনের কথা বিভিন্ন মাধ্যমে শুনেছেন উল্লেখ করে তরুণ এই অভিনেতা বলেন, ‘চেয়ার পরিবর্তন করার বিশেষ কোনো কারণ থাকতে পারে। হয়তো এখানে সভাপতি-সাধারণ সম্পাদকের নিজস্ব কোনো মতের ব্যাপার রয়েছে। কিন্তু তালাচাবি পরিবর্তনের বিষয়টি বুঝতে পারছি না। এর আলাদা কোনো বেনিফিট আছে কিনা আমি জানি না।’

‘চার বছর ধরে সমিতির সঙ্গে যুক্ত রয়েছি। এর আনাচে-কানাচে কোথায় কী রয়েছে আমার সব জানা আছে। এখানে সোনাদানা লুকানো নেই যে চুরি হয়ে যাবে।’ বলেন জয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status