ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ইউটিউবে নতুন সুবিধা আসছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:41 PM

ইউটিউবে নতুন সুবিধা আসছে

ইউটিউবে নতুন সুবিধা আসছে

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে ইউটিউব। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ আরও কিছু নিয়ন্ত্রণক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে।

অতীতে অ্যান্ড্রয়েড বা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার এবং প্লে-লিস্টে অ্যাড করার বাটন দেখতে হলে স্ক্রিন ছোট করতে হতো। এ কারণে ব্যবহারকারীদের অনেকে বিরক্ত হতেন। সেই বিরক্তি থেকে মুক্তি দিতেই নতুন ইন্টারফেস চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

দ্য ভার্জের বরাত দিয়ে এনগেজেট বলছে, এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও এসব বাটন পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিলেই নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন। শুধু তাই নয়, ভিডিও চলার সময়েই যেকোনও বাটনের কাজ করা যাবে। এতে ভিডিও থামবে না। কমেন্টের ক্ষেত্রেও ইউটিউবে এমন সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

কমেন্ট পড়তে হলে আগের মতো ফুলস্ক্রিন কেটে পোট্রেইট মোডে যেতে হবে না। ভিডিওর ওপর চাপ দিয়ে কমেন্ট বাটনে ক্লিক করলে পাশেই কমেন্ট সেকশন আসবে। সেখান থেকে ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।

এ বিষয়ে গুগলের মুখপাত্র অ্যালিসন টোহ জানান, গত ৩১ জানুয়ারি থেকে ইউটিউবের নতুন ইন্টারফেস পাওয়া শুরু করেছেন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা। যারা এই সুবিধা এখনও পাননি, তারাও দ্রুত এই সুবিধা পাবেন বলে উল্লেখ করেছেন টোহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status