ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শৈত্যপ্রবাহ নিয়ে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:30 PM

শৈত্যপ্রবাহ নিয়ে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

শৈত্যপ্রবাহ নিয়ে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশের কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বুধবারের মধ্যে শেষ হতে পারে। তা ছাড়া আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলা ও সীতাকুণ্ড উপজেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে।

তিনি বলেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ রয়েছে।

হাফিজুর রহমান বলেন, বুধবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status