ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
আমেরিকায় মুক্তি পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 6:00 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 February, 2022, 6:01 PM

আমেরিকায় মুক্তি পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

আমেরিকায় মুক্তি পাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তার একদিন পরই দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এর প্রিমিয়ার হবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের প্রতিটি চলচ্চিত্রই বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও রিলিজ করে থাকি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে শো করব। আশা করি, দর্শকরা ভালো উপভোগ করবেন।’

রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনা করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status