ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর সম্মতিতেই নগ্ন ভিডিও ছেড়ে গ্রাহক ধরতেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 3:09 PM

স্ত্রীর সম্মতিতেই নগ্ন ভিডিও ছেড়ে গ্রাহক ধরতেন স্বামী

স্ত্রীর সম্মতিতেই নগ্ন ভিডিও ছেড়ে গ্রাহক ধরতেন স্বামী

স্ত্রী পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, আর সেটা উপভোগ করছেন স্বামী! শুধু তাই নয়, সেই দৃশ্যের ভিডিও ও ছবিও তুলছেন তিনি। গত তিন মাসে ধরে ভারতের বেঙ্গালুরুর সিঙ্গাসান্দ্রা এলাকায় এই কাজ চালিয়েছেন স্বামী-স্ত্রী। সেই খবর পেয়ে গত বুধবার (২ ফেব্রুয়ারি) ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে চমকে ওঠে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ ওই বাড়ি থেকে থেকে প্রচুর অশ্লীল ভিডিও, ফ্যান্টাসি মাস্ক, বেশ কয়েকটি মোবাইল, গ্রাহকদের নম্বর-সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে। গ্রেফতার করা হয় বিনয় কুমার ও তার স্ত্রীকে।

জানা যায়, বিনয়ের একটি মুরগির খামার রয়েছে। তার স্ত্রী একটি কাজ করেন বেসরকারি সংস্থায়।

পুলিশের কাছে বিনয় দাবি করেছেন, জীবনকে অন্য রকম ভাবে উপভোগ করতেই তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নেন পরপুরুষের সঙ্গে সময় কাটানোর। তার পর স্ত্রীর সহমতেই তার নগ্ন ও অর্ধনগ্ন ছবি নেটমাধ্যমে ছাড়া শুরু করেন বিনয়। টুইটারে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে ‘গ্রাহক চাই’ বিজ্ঞাপন দেন তিনি। সেখানে স্ত্রীর একের পর এক লাস্যময়ী ও নগ্ন ছবি পোস্ট করা শুরু করেন।

টুইটার অ্যাকাউন্টে বর্ণনা দিয়ে বিনয় লেখেন, ‘আমরা স্বামী-স্ত্রী। বেঙ্গুলুরুতে থাকি। কেউ যদি আমার স্ত্রীর প্রতি আগ্রহী হন, তা হলে টেলিগ্রামে যোগাযোগ করুন।’

দেশটির সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সেই বিজ্ঞাপন দেখে বিনয়ের বাড়িতে একের পর এক গ্রাহক আসতে শুরু করেন। তার পরই শুরু হত ‘শ্যুটিং’। স্ত্রীর সঙ্গে সেই সব গ্রাহক শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। আর সেই ভিডিও করতেন বিনয়। তার পর সেগুলো নেটমাধ্যমে ছাড়তেন।

জানা যায়, এক টুইটার গ্রাহক বিনয়ের করা টুইট বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে ট্যাগ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই তদন্তে নামে পুলিশ।

দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর পুলিশ কমিশনার মহাদেব জোশীর নেতৃত্বে একটি দল গঠন করে অভিযুক্তের টেলিগ্রাম কথোপকথনের ওপর নজরদারি শুরু হয়। সেখান থেকেই বিনয়ের বাড়ির ঠিকানা হাতে আসে পুলিশের। তার পরই অভিযান চালিয়ে বিনয় ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status