ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জে জিন তাড়ানোর বাহানায় গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 12:27 PM

সিরাজগঞ্জে জিন তাড়ানোর বাহানায় গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ

সিরাজগঞ্জে জিন তাড়ানোর বাহানায় গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জিন তাড়ানোর’ কথা বলে আছিয়া নামের এক গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন কবিরাজ আজিম।

শাহজাদপুরের পাড় জামিরতা গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে আছিয়া বেগমকে ৮ মাস আগে পার্শ্ববর্তী হামলাকোল গ্রামের গ্যাদন মিয়ার সঙ্গে বিয়ে দেয়া হয়। বিয়ের পরপরই আছিয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে স্বজনরা পার্শ্ববর্তী ডায়া গ্রামের আজিম কবিরাজের কাছে নিয়ে যান ওই গৃহবধূকে।

আছিয়াকে জিনে ধরেছে বলে কবিরাজ আছিয়ার মাকে জানান। আছিয়াকে জিনের কবল থেকে মুক্ত করতে ২২ হাজার টাকাও দেন কবিরাজকে। দীর্ঘ দেড় মাস চিকিৎসার পর আরও টাকা দাবি করেন কবিরাজ। সেই টাকা দিতে দিতে ব্যর্থ হলে গত ২৫ জানুয়ারি থেকে আছিয়াকে নিয়ে উধাও হন কবিরাজ।

এ বিষয়ে গৃহবধূ আছিয়ার মা আমেনা বেওয়া বলেন, ‘চিকিৎসার অজুহাতে কবিরাজ আজিম আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে তার কোনো হদিস মিলছে না। আছিয়াকে না পেয়ে তার স্বামী ও শাশুড়ি চরম হতাশ।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status