ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
তলপেটে চেয়ারম্যানের লাথি, মলমূত্র-রক্তক্ষরণে নিথর হলেন কৃষক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 11:25 AM

তলপেটে চেয়ারম্যানের লাথি, মলমূত্র-রক্তক্ষরণে নিথর হলেন কৃষক

তলপেটে চেয়ারম্যানের লাথি, মলমূত্র-রক্তক্ষরণে নিথর হলেন কৃষক

কুমিল্লার মনোহরগঞ্জে রাস্তার মাটিকাটা নিয়ে চেয়ারম্যানের লাথিতে পায়ুপথে মলমূত্র ও রক্তক্ষরণে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মড়হ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অজিউল্ল্যাহ মড়হ গ্রামের মতিন স্যারের বাড়ির আব্দুল মান্নানের ছেলে। অভিযুক্ত মহিন উদ্দিন উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

নিহতের স্বজনরা জানান, রাস্তার মাটিকাটা সংক্রান্ত ও বিরোধের জের ধরে চেয়ারম্যান মহিন উদ্দিনসহ কয়েকজন মিলে অজিউল্ল্যাহকে তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও লাঠির আঘাত করেন। এতে তার পায়ুপথ দিয়ে মলমূত্র ও রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, সরকারি প্রকল্প কর্মসূচির আওতায় মড়হ গ্রামে একটি রাস্তায় মাটিকাটা হচ্ছে। এ সময় অজিউল্লাহ ও তার ছেলে কাজে বাধা দেন। এমনকি তার ছেলে মহাসিন আমাকে চড়-থাপ্পড় মারেন। অজিউল্লাহর গায়ে কোনো আঘাত করা হয়নি। শুনেছি তিনি স্ট্রোক করে মারা গেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার লক্ষণপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামে সরকারি কর্মসূচি আওতায় একটি রাস্তার কাজ করা হচ্ছে। সোমবার সকালে মড়হ গ্রামের রাস্তার মাটিকাটা পরিদর্শনে আসেন চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়নের ট্যাগ অফিসার।

এ সময় অজিউল্লাহ ও তার ছেলে মহাসিন রাস্তার কাজে বাধা দেন। রাস্তার মাটি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও অজিউল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যানকে চড়-থাপ্পড় মারেন অজিউল্লাহর ছেলে মহাসিন। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় অজিউল্লাহর তলপেটে লাথি, চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাত করেন চেয়ারম্যানসহ কয়েকজন যুবক। পরে তার মলমূত্র ও রক্তক্ষরণ শুরু হয়।

এ সময় মাটিতে লুটিয়ে পড়েন অজিউল্লাহ। হামলাকারীরা পরে অজিউল্লাহর বসত ঘরে হামলা-ভাঙচুর চালিয়ে পালিয়ে যান। স্বজনরা এগিয়ে এসে অজিউল্লাহকে মনোহরগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা লিখিত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলেই তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status