ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
ধারালো অস্ত্র নিয়ে বাবুল সুপ্রিয়র ওপর হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 3:22 PM

ধারালো অস্ত্র নিয়ে বাবুল সুপ্রিয়র ওপর হামলা

ধারালো অস্ত্র নিয়ে বাবুল সুপ্রিয়র ওপর হামলা

ভারতীয় সংগীতশিল্পী ও তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়কে জনসম্মুখে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাবুল।

এ নিয়ে রোববার একাধিক টুইটবার্তা প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বাবুল গোয়ায় নির্বাচনি প্রচারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ এক দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

বাবুল টুইটারে বলেন, আমি একাই হামলাকারীকে শায়েস্তা করতে পারতাম। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাকে আটক করে। অবশ্য এখনও এ ঘটনার কোনো লিখিত অভিযোগ করেননি বাবুল।

টুইটারে তিনি আরও লেখেন— গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতকারী আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি। কংগ্রেস ও বিজেপির মতো দুই জাতীয় দলের সঙ্গেই যোগসাজশ রয়েছে ওই দলটির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status