ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
সুন্দরবনে ঢুকেই বাঘের মুখে, লড়াই করে ফিরে এলেন হায়াত ঢালী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 2:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 7 February, 2022, 4:24 PM

সুন্দরবনে ঢুকেই বাঘের মুখে, লড়াই করে ফিরে এলেন হায়াত ঢালী

সুন্দরবনে ঢুকেই বাঘের মুখে, লড়াই করে ফিরে এলেন হায়াত ঢালী

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের জেলে আবু হায়াত ঢালী। রোববার বিকেলে পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন।

কোনোরকমে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছেন তিনি। আহত অবস্থায় তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই গ্রামের বাসিন্দা বাবলু সানা বলেন, বনবিভাগ থেকে অনুমতি নিয়ে নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি মাছ ধরতে গিয়েছিলাম। জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে নেমে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালে প্রবেশ করি। ঐ সময় হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলা করে একটি বাঘ।

তিনি আরো বলেন, আমরা দুইজন গাছে আঘাত করে শব্দ করতে থাকি। কিছুক্ষণ পর বাঘটি বনের ভেতর চলে যায়। পরে আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা হই। রাত ২টার দিকে বাড়িতে ফিরে সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও মাথার তিনটি স্থানে আঘাত লেগেছে। এ যাত্রায় বেঁচে ফিরেছি আমরা।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি অফিসার মেডিকেল রাজু ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত হায়াত ঢালীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। সত্যতা ও বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status