ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 2:29 PM

হঠাৎ ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ

হঠাৎ ইসির যুগ্ম সচিব আবুল কাসেমের পদত্যাগ

হঠাৎ করেই পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি এক মাসের বেতনের টাকা ফেরত দিয়ে পদত্যাগপত্র জমা দেন আবুল কাসেম। পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি সচিবালয়।

ইসি সূত্রে জানা গেছে, আবুল কাসেম ১৯৯০ সালের ২৪ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনে যোগ দেন। ওই বছর নভেম্বরে সহকারী সচিব হিসেবে ইসি সচিবালয়ে যোগ দেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি ইসির যুগ্ম সচিব হন। ২০২০ সালে তার চাকরির বয়স শেষ হলে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দীর্ঘদিন নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের দায়িত্বে ছিলেন আবুল কাসেম। কঠোর গোপনীয়তায় পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, চুক্তিভিত্তিক নিয়োগের অন্যতম শর্ত হচ্ছে, এক মাসের আগাম নোটিশ দিয়ে বা এক মাসের বেতন ফেরত দিয়ে চাকরি থেকে পদত্যাগ করা যাবে। তিনি ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

পদত্যাগী ওই কর্মকর্তা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, কমিশনার নিয়োগ পাবেন–এমন আশ্বাস পেয়েই তিনি পদত্যাগ করেছেন। অবশ্য ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সময় থেকেই তিনি ভবিষ্যতে ইসির কমিশনার হবেন–এমন গুঞ্জনও ইসি সচিবালয়ে ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status