ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
যৌতুকের জন্য সুবাহকে নির্যাতন মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 1:44 PM

যৌতুকের জন্য সুবাহকে নির্যাতন মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

যৌতুকের জন্য সুবাহকে নির্যাতন মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

বিয়ের এক মাসের মধ্যেই ছাড়াছাড়ি হয় গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহর। স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। সেই অভিযোগ করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক গোলসানারা বানু প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন। আদালতে এ তথ্য জানান বনানী থানার (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক সাইফুর রহমান।
গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন সুবাহ। মামলায় অভিযোগ করা হয়, ২০২০ সালের সেপ্টেম্বরে সুবাহর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নগদ অর্থ ও নানা উপহার দেওয়ার পরও যৌতুকের জন্য সুবাহকে নির্যাতন করেন ইলিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status