ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 10:47 AM

করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কয়েকদিন আগে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা ক্যাস্ত্রো। এর মাঝেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। খবর রয়টার্স'র।

এক টুইট বার্তায় সিওমারা জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন।
গতবছর নভেম্বরের নির্বাচনে জয় লাভ করে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটান সিওমারা ক্যাস্ত্রো। ২০০৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর ন্যাশনাল পার্টি ক্ষমতায় বসেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status