ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 8:28 PM

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

গত আসরের চ্যাম্পিয়ন হলেও এবাররে বিশ্বকাপ শেষ অষ্টম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পুরো আসরে দারুণ বোলিংয়ে আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার রিপন মন্ডল।

শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। পরদিনই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ছয় ফুটের বেশি উচ্চতার পেসার রিপন মন্ডল।

এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এ তরুণ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে ৫৬ রান করেছেন রিপন, আউট হননি একবারও। তবে মূলত কার্যকরী বোলিংয়ের সুবাদেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

আসরের শিরোপাজয়ী অধিনায়ক ইয়াশ ঢুলকেই করা হয়েছে বিশ্বকাপসেরা একাদশের অধিনায়ক। চ্যাম্পিয়ন দল থেকেই সর্বোচ্চ তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই একাদশে। দলের উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের হাসিবুল্লাহ খানকে। রিপন ছাড়া একাদশের অন্য দুই পেসার ইংল্যান্ড জশ বয়ডেন ও পাকিস্তানের আওয়াইস আলি।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫০৬ রানের রেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেওয়াল্ড ব্রেভিসকে ঘিরেই সাজানো হয়েছে ব্যাটিং অর্ডার। যেখানে আছেন আসরজুড়ে রানের ফোয়ারা ছোটানো টিগ উইলি, টম প্রেস্টরা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ: হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status