ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মেশিনে চুল জড়িয়ে খুলি উঠে গর্ভবতী তরুণীর নির্মম মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 8:18 PM

মেশিনে চুল জড়িয়ে খুলি উঠে গর্ভবতী তরুণীর নির্মম মৃত্যু

মেশিনে চুল জড়িয়ে খুলি উঠে গর্ভবতী তরুণীর নির্মম মৃত্যু

কারখানায় চাকরির সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু দুর্ঘটনাবশত মেশিনের সাথে চুল আটকে মাথার খুলির অংশ উঠে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। সম্প্রতি পূর্ব ইউরোপের দেশ বেলারুশে ঘটেছে এ ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, নিহত ওই তরুণীর নাম উমিদা নামারোভা। ২১ বছর বয়সী ওই তরুণী সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। বৈদ্যুতিক পণ্য উৎপাদন করে এমন একটি কারখানায় চাকরির আবেদন করেছিলেন তিনি।

জানা গেছে, তাকে কারখানা ঘুরিয়ে দেখানো হচ্ছিল। এসময় একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনের সাথে তার চুল আটকে যায়। উমিদার মা ওলেগা বলেন, চুল তার ঘাড়ের চারপাশে জড়িয়ে যায় এবং মেশিন তাকে টেনে নেয়।

তিনি আরও বলেন, এসময় মেয়েটির মাথার খুলির অংশ উঠে আসে। যদি খুলির অংশ উঠে না আসত তাহলে মেশিনের সাথেই আটকে থাকতেন উমিদা। তবে এরপরও বেঁচে ছিলেন উমিদা এবং জ্ঞান ফিরেছিল তার। তবে আঘাতের কারণে পরে মৃত্যু হয় উমিদার।

উমিদার বাবা দিমিত্রি বলেন, তারা দু’টি জীবন কেড়ে নিয়েছে। উমিদা সাত সপ্তাহের গর্ভবতী ছিল। তারা লম্বা চুল দেখতে পেয়েছে, তারপরও মাথা ঢাকার জন্য কেন তাকে কিছু দেয়নি?

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে বেলারুশের কর্তৃপক্ষ। আর ওই তরুণীর শেষকৃত্য করার জন্য অর্থ দিয়েছে কারখানা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status