ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আমি দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 2:56 PM

আমি দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

আমি দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

দুঃসংবাদটা শোনার পর থেকেই আমি বাকরুদ্ধ, থমকে আছি। ২০১৭ সালের মার্চে দেখা হয় লতাজির সঙ্গে। উনার সঙ্গে দেখা হওয়ার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। লতাজি আমার পছন্দের শিল্পী।

রুনা লায়লা আন্টি ভারত যাচ্ছিলেন। আমিও যাব একটা অনুষ্ঠানে। রুনা আন্টিকে বললাম, আমাকে নিয়ে যাবেন সঙ্গে? লতাজির সঙ্গে দেখা করতে চাই। আন্টি বললেন, ‘চেষ্টা করে দেখছি।’ পরে একসঙ্গে আমাদের যাওয়া হয়। আমার স্বপ্নের মানুষের কাছে গেলাম। আমি কিন্তু হিন্দি খুব ভালো বলতে পারি। অবাক ব্যাপার হলো, তাকে কাছে পেয়ে কোনো কথাই বলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি তার পায়ের কাছে গিয়ে বসে আছি।

তিনি আমাকে বললেন, ‘ব্যাটা ওপরে বসো। পাগলি হ্যায়।’ আমি বললাম সরি, কান্না আটকাতে পারছি না। তুমি বুঝতে পারছ না তোমার ভালোবাসা পুরো রুমে ঘুরছে। এসব ভালোবাসা অন্যরকম। তিনি আমার এতটাই প্রিয় মানুষ যে, বলে বোঝাতে পারব না। স্টেজে রুনা আন্টি, সাবিনা ইয়াসমিনসহ অনেক শিল্পীর গান গাওয়া হয়।

কিন্তু আমি কখনো লতাজির গান গাইতে পারি না। আমার কাছে মনে হয় তিনি মানুষ নন, মানুষের ঊর্ধ্বে। আধ্যাত্মিক কিছু আছে উনার মাঝে। হাজার বছরেও তার মতো কোনো শিল্পী আসবে না। উনি দেবী! আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম। উনার তুলতুলে নরম হাত ধরে অনেকক্ষণ পায়ের কাছে বসেছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status