ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনয়ে হুমায়ূন আহমেদের নাতনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 11:05 AM

অভিনয়ে হুমায়ূন আহমেদের নাতনি

অভিনয়ে হুমায়ূন আহমেদের নাতনি

এবার অভিনয়ে হুমায়ূন আহমেদের তৃতীয় প্রজন্ম। প্রথমবার পর্দায় দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিকের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে।স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’তে দেখা যাবে তাকে। ছবির পরিচারক হুমায়ূনের ছেলে, অনোরার মামা নুহাশ হুমায়ূন। তিন বছর আগে শুটিং হলেও এতোদিন খবরটি গোপন রেখেছেন তারা।

১৩ মার্চ ‘মশারি’ দেখানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উত্সবে।ছবিতে আরো আছেন ‘ন ডারাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প উঠে আসবে ছবিতে। ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দুজন বেঁচে আছে। তারা বুঝতে পারে রক্তপিপাসু পোকা থেকে তদের বাঁচাতে পারে কেবল মশারি।

ছবির প্রযোজক বুশরা আফরিন ও নুহাশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status