ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশু রায়ানকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 6:41 AM

আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশু রায়ানকে

আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশু রায়ানকে

মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর তামোরোতে উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো শিশু রায়ানকে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত আড়াইটায় তার নিথর দেহ কূপ থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রায়ান নামের পাঁচ বছর বয়সী ওই শিশুটি কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৪ ফুট নিচে পড়ে যায়। এরপর থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করে মরোক্কাবাসী। হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।  

শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশুটিকে বের করে আনতে উদ্ধার তৎপরতা শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা। বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। শিশু রায়ানকে যে করেই হোক বের করে আনার চেষ্টার করা হয়। গভীর কূপে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল রায়ান। এর আগে দড়ি দিয়ে কিছু শুকনো খাবার, পানি ও অক্সিজেনের মাস্ক পৌঁছানো হয় তার কাছে।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য্য ধরে লেগে আছে।’ খবর খবর রয়টার্স, বিবিসি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status