ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: দুই জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 12:23 AM

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: দুই জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: দুই জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১২

আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ২ জেলের লাশ উদ্ধার হয়েছে। এখনো ১২ জেলে নিখোঁজ রয়েছেন । উদ্ধার করা হয়েছে ১২টি মাছ ধরার ট্রলার।

ওই দুই জেলে হলেন, এফবি মা-বাবার দোয়া ট্রলারের মামুন (৪০) ও এফবি জামিলা ট্রলারের ইসমাইল (৩০)। মামুনের বাড়ির বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ ও ইসমাইলের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে।

বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওইসব ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। তারপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। শনিবার সকালে বনবিভাগ, দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো  ১২ জেলে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ১৮ টি ট্রলারের মধ্যে ১২ টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া শনিবার দিনভর যৌথবাহিনীর অভিযানে ৭৭ জেলেকে বিভিন্ন জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status