ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জায়েদকে নিয়ে উত্তপ্ত এফডিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 5:22 PM

জায়েদকে নিয়ে উত্তপ্ত এফডিসি

জায়েদকে নিয়ে উত্তপ্ত এফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা কাটছেই না। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ খান আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না।

এদিকে মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে জায়েদ খানের বিপক্ষে বিক্ষোভ মিছিল।

মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা আজ বিকেল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে আল্পনা এঁকে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন। এসময় ‘বিচার চাই, বিচার চাই, জায়েদ খানের বিচার চাই’ দাবিতে স্লোগান দেন তারা।

এদিকে মিটিংয়ের এক ঘণ্টা আগেও খবর পাওয়া যায় শিল্পী সমিতির কার্যালয় তালা মারা। দুজন পিয়নের কাউকে পাওয়া যাচ্ছে না। তাদের মুঠোফোনও বন্ধ। এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমে বলেন, ‘আজ সরস্বতী পূজা। এমনিতেই সমিতি বন্ধ। আজ পিয়নদের ছুটি। তাই হয়তো তাদের পাওয়া যাচ্ছে না।’

আপাতত মিটিং কোথায় হবে তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status