ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কচুক্ষেতে জুয়েলারির দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 2:30 PM

কচুক্ষেতে জুয়েলারির দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি

কচুক্ষেতে জুয়েলারির দোকান থেকে ৩০০ ভরি স্বর্ণ চুরি

রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের জুয়েলারির দোকানে চুরির অভিযোগ উঠেছে। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডের কিছু মালামাল চুরি হয়েছে। এছাড়া ৫ লাখ টাকা নিয়ে গেছে।

শুক্রবার রাতে রজনীগন্ধা টাওয়ারের রাঙাপরী জুয়েলার্সের দুইটি দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রজনীগন্ধা সুপার মার্কেটের আরেক ব্যবসায়ী জীবন আহমেদ।

শনিবার দুপুরে ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া বলেন, আমার দুটি দোকানের তালা কেটে দুষ্কৃতিকারীরা ঢুকে চুরি করেছে। দুই দোকান মিলিয়ে আমার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভাষানটেক থানা ওসি দেওয়ান হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি ডাকাতি, চুরি। রাতে দোকান দুটি থেকে তালা কেটে স্বর্ণ চুরি করা হয়। আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি, বিস্তারিত পরে জানানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status