ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৩৬৫ ডেইজ তারকার সঙ্গে জ্যাকুলিন, ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 2:02 PM
সর্বশেষ আপডেট: Saturday, 5 February, 2022, 2:04 PM

৩৬৫ ডেইজ তারকার সঙ্গে জ্যাকুলিন, ঘটনা কী?

৩৬৫ ডেইজ তারকার সঙ্গে জ্যাকুলিন, ঘটনা কী?

২০২০ সালে মুক্তি পেয়েছিল পোলিশ ভাষার সিনেমা ‘৩৬৫ ডেইজ’। ইরোটিক রোম্যান্টিক ড্রামা ঘরানার এই সিনেমা বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। এতে ছিল যৌন দৃশ্যের ছড়াছড়ি। তবুও নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় সিনেমাটি।

এই সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরন। এবার সেই মোরন কাজ করলেন বলিউডে। বিপরীতে জ্যাকুলিন ফার্নান্দেজ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রজেক্টটির পোস্টারও এসেছে প্রকাশ্যে।

না, কোনো সিনেমা নয়, মোরন-জ্যাকুলিন জুটি হয়েছেন একটি মিউজিক ভিডিওতে। যেটির নাম ‘মুড় মুড় কে’। এটি গেয়েছেন নেহা কাক্কার ও টনি কাক্কার। গানটির কথা ও সুর সাজিয়েছেন টনি। সংগীতায়োজনে শক্তি মোহন। আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এই বিশেষ গান।

ভারতে প্রথমবারের মতো কাজ করে উচ্ছ্বসিত মাইকেল মোরিন। তিনি বলেন, ‘ভারতের সংগীত জগতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত আমি। এত ভালোবাসা দিয়ে সবাই আমাকে স্বাগত জানাচ্ছেন, এটা সত্যিই আনন্দের ব্যাপার। আমি চ্যালেঞ্জ পছন্দ করি, আর এই গান আমার কাছে সেরকম মনে হয়েছে। ভারতের মানুষের প্রতি কৃতজ্ঞ আমি এখানে আত্মপ্রকাশের জন্য অপেক্ষায় আছি।’

অন্যদিকে মোরিনের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করে খুশি জ্যাকুলিন ফার্নান্দেজও। তিনি বলেন, ‘ভারতীয় মিউজিকের জন্য কী দারুণ সময় এটা! মোরিনের ভারতে অভিষেক নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং আমি নিশ্চিত দর্শক তাকে গ্রহণ করবে।’

প্রসঙ্গত, পোল্যান্ডের লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলজি’ উপন্যাসের প্রথমটি অবলম্বনে তৈরি হয়েছে ‘৩৬৫ ডেইজ’। অশ্লীলতার জন্য এটি ব্যাপক সমালোচিত হলেও সিনেমাটির আরও দুটি সিক্যুয়েল আসবে বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status