ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 1:08 PM

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব নিষেধাজ্ঞা জারি করেছিলেন দেশটির ওপর, তার উত্তরসূরি প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞাসমূহ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ‘ভিয়েনায় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের প্রতিনিধিদের আলোচনা বর্তমানে যে অবস্থায় আছে, তা আরও এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই এটি কার্যকর হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status