ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সতীনের চোখ নষ্ট করে দিলো সতীন, হাসপাতালে রেখে পালালেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 12:14 PM

সতীনের চোখ নষ্ট করে দিলো সতীন, হাসপাতালে রেখে পালালেন স্বামী

সতীনের চোখ নষ্ট করে দিলো সতীন, হাসপাতালে রেখে পালালেন স্বামী

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে সুতা কাটার বিশেষ অস্ত্র দিয়ে সালমা (৩৫) নামের বড় সতীতেন এক চোখ তুলে নিয়েছে নুরন্নেছা নামের ছোট সতীন। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালমা বেগম। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে চোখে মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। এ ঘটনায় অভিযুক্ত নুরন্নেছার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তিনি মোতালেব হোসেনের দ্বিতীয় স্ত্রী।

ভুক্তভোগী সালমা (৩৫) বরিশাল জেলার হিজলা থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১৮ বছর আগে সাভারের পান ব্যবসায়ী মোতালেব হোসেনের সাথে তার বিয়ে হয়।তিনি সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড গেন্ডা ছাপড়া মসজিদ এলাকার আহম্মদ আলীর বাড়িতে ভাড়া থেকে আল মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন।

ভুক্তভোগী সালমা বলেন, মোতালেব হোসেনের আমি প্রথম স্ত্রী। আমার সাথে তার সংসার প্রায় ১৮ বছর ধরে। তবে দুই তিন বছর আগে আমার স্বামী মোতালেব আবারও নুরন্নেছাকে বিয়ে করেন। আমি ১২ বছর ধরে পোশাক কারখানায় চাকরি করে সংসারের কাজে লাগিয়েছি। প্রেগন্যান্সির ৬০ হাজার টাকাও আমি সংসারে দিয়েছি। আর নুরন্নেছা বাসায় বসে বসে খেয়েছে। তবুও আমি কিছু বলি নাই। সে আসার স্বামীকে কব্জায় নিয়ে আমার সাথে মোতালেবের সম্পর্কের অবনতি ঘটিয়েছে।৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারখানা থেকে বের হতেই নুরন্নেছা আমার সামনে এসে বলে তুই আমার স্বামীর দোকানে যাবি না। এই কথা বলেই কাটার দিয়ে আমার চোখে আঘাত করে। এসময় আমি মাটিতে লুটিয়ে পরলে সারা শরীরে আঘাত করে। পরে তার স্বামী হাসপাতালে ভর্তি করে সেখান থেকে চলে যান আর দেখা করেন না।

ভুক্তভোগীর ভাই আল-আমীন বলেন, আমার বড় বোনকে মারধর করে তার সতীন চোখ তুলে নিয়েছে। চোখটা ড্যামেজ হয়ে গেছে। পরে সারা শরীরে মারধর করেছে। একটু সুস্থ হলেই থানায় অভিযোগ দায়ের করবো। এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম কে বলেন, এ ধরনের কোন ঘটনা জানা নাই। কেউ অভিযোগও করে নি। তবে অভিযোগ দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status