ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 11:58 AM
সর্বশেষ আপডেট: Saturday, 5 February, 2022, 12:07 PM

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি,  ২৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে আটটি বড় ফিশিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং ট্রলার ডুবে যায়। এ ঘটনায় রাত থেকে দুই জেলে নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। তিনি জানান, নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে আজ শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ। সেইসঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে দুবলার চরের প্রায় একশ’টি ট্রলার দিয়েও।

প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, সাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারই দুবলার চরের। ২৫ জেলে নিখোঁজ দুই জেলের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, গত রাতে ঝড়বৃষ্টিতে দুবলার চরের প্রায় ২ কোটি টাকার শুটকির ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status