ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 9:39 AM

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে পাইলাটসহ নিহত হয়েছেন ৭ জন। এই ঘটনায় বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।  দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপির বরাত দিয়ে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা টু জিরো সেভেন’ এয়ারক্রাফট। গোলোযোগ টের পেয়ে মারিয়া রিচে বিমানবন্দরের কাছাকাছি ল্যান্ড করার চেষ্টা করে পাইলট। মাটিতে নামার পর আগুন ধরে যায় এটিতে।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে দুই ক্রু ও ৫ জন পর্যটক ছিলেন। এদের তিনজন নেদারল্যান্ডসের ও দু’জন চিলির। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status