ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সব তারকাদের ছাড়িয়ে শীর্ষে পরীমনি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 10:42 AM

সব তারকাদের ছাড়িয়ে শীর্ষে পরীমনি!

সব তারকাদের ছাড়িয়ে শীর্ষে পরীমনি!

ঢালিউড সুন্দরী পরীমনি। বিভিন্ন ইস্যুতে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। সবশেষ মা হওয়ার খবরে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।


পরীমনি আবারও আলোচনায়। এবার অবশ্য ব্যক্তিজীবন নিয়ে না। অনুসারী বিষয়ে আলোচনায় তিনি। তার ফেসবুক পেজের অনুসারী সংখ্যা দেড় কোটিরও বেশি। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তার অনুসারী দেখা গেছে ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৫৬৭ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বেশ সরব। নিজের কাজের খবরাখবর নিয়মিত জানান তিনি। এছাড়া ব্যক্তি জীবনের বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন এ নায়িকা। তাই তার অনুসারী সংখ্যা বাড়ছে হু হু করে।

অনুসারী সংখ্যার দিক থেকে দেশের সব তারকাদের পেছনে ফেলে দিয়েছেন পরীমনি। দ্বিতীয় অবস্থানে আছেন হানিফ সংকেত। ১ কোটিরও বেশি মানুষ অনুসরণ করেন এ উপস্থাপককে। পূর্ণিমার অনুসারী সংখ্যা ৯৭ লাখের বেশি। অপু বিশ্বাসের অনুসারী সংখ্যা ৮৭ লাখ। ৫৬ লাখের ঘরে আছেন জয়া আহসান ও শাকিব খান।

পরীমনি মা হতে যাচ্ছেন। সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। তার সন্তানের বাবা শরীফুল রাজ। ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে শুরু হয় তাদের প্রেম। তারপর বিয়ে।

সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পরীমনি। নিজ বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে গায়ে হলুদ আর বিয়ের আয়োজন সারেন তারা। একান্তভাবেই এসব কাজ সেরেছেন পরী-শরীফুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status