ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তবে কি ব্ল্যাকমেলের জেরেই ৬ তলা থেকে ঝাঁপ দিলেন গুনগুন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 10:35 AM

তবে কি ব্ল্যাকমেলের জেরেই ৬ তলা থেকে ঝাঁপ দিলেন গুনগুন?

তবে কি ব্ল্যাকমেলের জেরেই ৬ তলা থেকে ঝাঁপ দিলেন গুনগুন?

ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ১৯ বছর বয়সী উঠতি মডেল গুনগুন উপাধ্যায়। তার এই আত্মহত্যা চেষ্টাকে ঘিরে তৈরি হচ্ছে নানা গুঞ্জন। উঠে আসছে এক গুচ্ছ তত্ত্ব। গেল শনিবার রাতে যোধপুরের একটি হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোন করে বলেন, আত্মহত্যা করতে যাচ্ছি, শুধু আমার মুখটা দেখে নিও।

এ ঘটনায় যোধপুরের পুলিশ গুনগুনের বাবা গণেশ উপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার রাতে ওই হোটেলের ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গুনগুন। ছাদ থেকে লাফ দেওয়ার পর নীচে পার্ক করা গাড়ির উপর পড়ে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে। ঝাঁপ দেওয়ার আগে গুনগুন বাবাকে ফোন করে বলেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’ এরপরই তিনি হোটেলের ৬ তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। গুনগুনের বাবা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু তত ক্ষণে যা ঘটার ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি ফ্যাশন শো-তে অংশ নিয়ে তিনি ওই হোটেলে পৌঁছান সকালে। তারপর সেখান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঝাঁপ দেওয়ার আগে বাবাকে ওই কথাগুলোই বা বললেন কেন? পেশাগত বা ব‍্যক্তিগত ক্ষেত্রে কি কোনো সমস্যার মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন তিনি? নাকি এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে? এর সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এই মুহূর্তে গুনগুন কথা বলার মতো অবস্থায় নেই। তাই তার জ্ঞান ফেরার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এর পিছনে কী কারণ থাকতে পারে, তার জন্য গুনগুনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেখান থেকেই উঠে এসেছে কিছু সূত্র। যার সূত্র ধরে কিঞ্চিৎ অগ্রসরও হয়েছে পুলিশ। গুনগুনের বাবার অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বেশ কিছু দিন থেকেই ওই ব্যক্তি গুনগুনের কিছু ভিডিও ফুটেজ ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন।

গুনগুনের বাবার দাবি, ভিডিও ফুটেজ ভাইরাল করে দেওয়ার হুমকির ব্যাপারে গুনগুন বাড়িতে জানিয়ে ছিল। পরিবারেও তেমন কোনো সমস্যা ছিল না, যার কারণে তার মেয়ে এত বড় পদক্ষেপ নেবে। যা ঘটার, তা হোটেলেই ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, উদয়পুরের হোটেলে গুনগুনের সঙ্গে কিছু ঘটনা ঘটে। সে কথা বাবাকে জানিয়ে ছিলেনও তিনি। এছাড়া পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status