ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আমেরিকাকে টপকে দৈনিক মৃত্যুতে এগিয়ে গেল ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 9:38 AM

আমেরিকাকে টপকে দৈনিক মৃত্যুতে এগিয়ে গেল ভারত

আমেরিকাকে টপকে দৈনিক মৃত্যুতে এগিয়ে গেল ভারত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনওভাবেই থামছে না।  বিশ্বে ২৪ ঘণ্টায় (সোমবার) এই ভাইরাসের থাবায় আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

এদিন সর্বোচ্চ ১,২১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি করোনা রোগী।

তবে ভারত মৃত্যুতে শীর্ষে হলেও এদিন সবচেয়ে বেশি, আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে আমেরিকায়। দেশটিতে মারা গেছে সাড়ে নয়শ’ মানুষ।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক করোনা রোগী।

এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে দুই থেকে প্রায় চারশ’ মানুষের।

এ নিয়ে গেল ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯১ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখের বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status