ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দাম কমলো অপো এ৫৪ ফোনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 10:44 PM

দাম কমলো অপো এ৫৪ ফোনের

দাম কমলো অপো এ৫৪ ফোনের

শক্তিশালী পারফরমেন্সের এ৫৪ ফোনের দাম কমিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। ১৮,৯৯০ টাকা থেকে কমিয়ে ফোনটির নতুন দাম ধরা হয়েছে ১৭,৯৯০ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে অপো অনুমোদিত সব আউটলেটে ছাড়কৃত মূল্যে ফোনটি কেনা যাবে।

অপো এ৫৪ ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা, থ্রিডি রেইনবো কালার ডিজাইন, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০০০ এমএইচ ব্যাটারি, পাঞ্চহোল ডিসপ্লে এবং ১২৮জিবি রমের সাথে আইপিএক্সফোর স্পøাশ অ্যান্ড ডাস্ট প্রুফ সুবিধা।

এর ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এইচডি কোয়ালিটি সেলফি যা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরণের নান্দনিক ছবি তুলতে সাহায্য করবে। এটি প্রকৃতির মনোমুগ্ধকর ইফেক্ট দিয়ে কাস্টমাইজড্ আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে।

দুর্দান্ত ব্যাক কাভার, থ্রিডি ডিজাইন এবং মাত্র ০.২ মিলিমিটার পুরুত্বের কারণে এ৫৪ ফোনটি দেখতে ও ধরতে খুবই চকমপ্রদ। স্ট্যারি ব্লু ও ক্রিস্টাল ব্লাক এই দুই কালারের পাতলা গড়নের ফোনটি দেখতে সত্যিই চোঁখ ধাঁধানো।  

ফোনটির আরেকটি সুবিধা হচ্ছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি যা অনেক সময় অনেক দামি ফোনেও থাকে না। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার খুব দ্রুত দীর্ঘস্থায়ী বিশাল ব্যাটারিকে পরিপূর্ণ করে তুলবে। আর একবার ফুল চার্জ হলে ১৯.৯ ঘণ্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৪১ ঘণ্টা নিরবিচ্ছিন্ন মিউজিক উপভোগ করা যাবে।

ফোনটিতে ১৬.৫৫ সেন্টিমিটারের পাঞ্চহোল বড় স্ক্রিনের সঙ্গে স্ক্রিন টু বডি রেশিও ৮৯.২%। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম সমৃদ্ধ টেকসই ফোনটি ডাস্ট প্রুফ। এজন্য ফোনটিকে ২০ হাজার বার ইউএসবি পোর্ট প্লাগ টেস্ট, ২৮ হাজার বার ১০ সেন্টিমিটার ড্রপ টেস্ট, ১.৫ লক্ষ বার ভলিউম বাটন টেস্ট এবং পাঁচ লক্ষ বার পাওয়ার বাটন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। ২.৩ গিগা হার্জের অক্টা-কোর প্রসেসরের ফোনটি নি:সন্দেহে একটি অলরাউন্ডার ফোন।

তাই দৈনন্দিন জীবনে অলরাউন্ডার পারফম্যান্স পেতে  দেরি না করে আজই নিকটস্থ অপো শপ থেকে ফোনটি এ ৫৪ ফোনটি অর্ডার করুন।  আর পরিবারের সবাইকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখুন। আরো বিস্তারিত জানতে https://www.oppo.com/bd/smartphones/series-a/a54/ অপো বাংলাদেশের অফিসিয়াল পেজে ভিজিট করতে পারেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status