ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রায় শুনতে সিনহার মা কক্সবাজারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 2:20 PM

রায় শুনতে সিনহার মা কক্সবাজারে

রায় শুনতে সিনহার মা কক্সবাজারে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা আজ সোমবার। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের এই রায় ঘোষণা করার কথা রয়েছে। ছেলের হত্যার রায় শুনতে সিনহার মা নাসিমা আক্তার গেছেন কক্সবাজার।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়েছেন, ‘আমার ভাই সিনহা হত্যা মামলায় রায় শুনতে সকালে মাকে নিয়ে আমরা উত্তরার বাসা থেকে রওনা হই। এখন আমরা কক্সবাজারে।’

উত্তরার ১৪ নম্বর সেক্টরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বাসা। বাসার প্রবেশপথে সিনহার ছবিযুক্ত একটি ব্যানার টাঙানো। তাতে লেখা আছে, ‘মেজর (অব.) সিনহা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বাসার গৃহকর্মী মোমেনা খাতুন বলেন, ‘ম্যাডাম, শারমিন আপারা, সবাই রায় শুনতে কক্সবাজার গেছেন।’

এদিকে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম জানিয়েছেন, দুপুর ২টার দিকে মামলার রায় ঘোষণা হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status