ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এক ঠোঁটে সার্জারির পর দুঃসংবাদ পেলেন পাকিস্তানি টিকটকার, অতঃপর…
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 January, 2022, 11:25 AM
সর্বশেষ আপডেট: Monday, 31 January, 2022, 11:28 AM

এক ঠোঁটে সার্জারির পর দুঃসংবাদ পেলেন পাকিস্তানি টিকটকার, অতঃপর…

এক ঠোঁটে সার্জারির পর দুঃসংবাদ পেলেন পাকিস্তানি টিকটকার, অতঃপর…

ফের আলোচনায় পাকিস্তানের বিখ্যাত ও সমালোচিত টিকটকার হারিম শাহ। শনিবার অস্ত্রপচারকৃত অর্ধেক ঠোঁট নিয়ে এক ভিডিওতে হাজির হন তিনি।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভিডিওতে এই টিকটকারকে ওপরের ঠোঁট স্ফিত অবস্থায় দেখা যায়। পাকিস্তানের জনপ্রিয় এই টিকার বলেন, ঠোঁটে অস্ত্রপচারের জন্য তিনি ক্লিনিকে ছিলেন। কিন্তু অপারেশনের একপর্যায়ে তিনি পাকিস্তান থেকে ফোন পান।

ওই ফোনকলে তাকে বলা হয়, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তার সকল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এরপর চিন্তিত হয়ে তিনি ক্লিনিক ত্যাগ করেন। কারণ ঠোঁট মোটা করার এই সার্জারি খুবই ব্যয়বহুল।

এর আগে গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে হারিম শাহকে দুই হাতে ব্রিটিশ পাউন্ড প্রদর্শন করতে দেখা যায়। এরপর পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ দেশ থেকে বিপুল অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ঘোষণা করে।

প্রসঙ্গত, শোবিজ অঙ্গনের তারকারা প্লাস্টিক সার্জারি, লিপ ইনজেকশনসের মতো বিভিন্ন প্লাস্টিক বিউটির ট্র্যাপে পড়ে যান। প্রথম সারির তারকা থেকে শুরু করে অনেকে এই সার্জারির সাহায্য নিয়ে সৌন্দর্য, গ্ল্যামার বাড়িয়ে থাকেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status