ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
একটা মজা করেছি, মজাটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি : পীরজাদা হারুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 January, 2022, 10:36 AM
সর্বশেষ আপডেট: Monday, 31 January, 2022, 11:37 AM

একটা মজা করেছি, মজাটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি : পীরজাদা হারুন

একটা মজা করেছি, মজাটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি : পীরজাদা হারুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে নানা বিতর্ক। ভোটের দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন দুইটা ‘চুমু’ চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে চুমু দিতে চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পীরজাদা হারুন।

এর আগে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিপুণ আক্তার বেশ কিছু অভিযোগ তোলেন। একপর্যায়ে নিপুণ বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছিলেন। ওই গালে দুইটা চড় লাগানো উচিত ছিল, যেটা আমি করিনি। আমার নারী প্রার্থী জেসমিন ও শাহানুর ছিল, যখন উনি ওই কথা বলেছেন।’

নিপুণের এ অভিযোগকে সরাসরি অস্বীকার করেন পীরজাদা হারুন। নিপুণের অীভযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রোববার সন্ধ্যায় তিনি বলেন, নিপুণকে চুমু খেতে চাওয়ার কোনো ঘটনাই ঘটেনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। এ নির্বাচনে নিপুণ আক্তার ১৩ ভোটে হেরে যান। সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে ভোটের ফলে সন্তুষ্টু নন নিপুণ।

তিনি সাধারণ সম্পাদক পদে ভোটের ফলাফল পুনরায় গণনার আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয়বার ভোট গণনা করেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে জয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

চলচ্চিত্র শিল্পী সমিতির এই ভোটে নিপুণের প্যানেল থেকে সভাপতি পদে জিতেছেন ইলিয়াস কাঞ্চনসহ ১০ জন প্রার্থী। পুনরায় গণনা করে ফল ঘোষণার পর জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে এ পদে ফের নির্বাচন দাবি করেছেন নিপুণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status