ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
হৃতিকের সঙ্গে কে এই তরুণী, নেট দুনিয়ায় শোরগোল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 January, 2022, 5:55 PM

হৃতিকের সঙ্গে কে এই তরুণী, নেট দুনিয়ায় শোরগোল

হৃতিকের সঙ্গে কে এই তরুণী, নেট দুনিয়ায় শোরগোল

মুম্বাইয়ের জাপানি রেস্তরাঁয় দেখা মিলল দু’জনের। হাতে হাত, মাস্কে ঢাকা মুখ। রেস্তরাঁর দরজা ঠেলে বেরিয়ে তাকে রীতিমতো আগলেই গাড়িতে গিয়ে উঠলেন হৃতিক রোশন। বলিউডের এই জনপ্রিয় তারকার সঙ্গে কে সেই রহস্যময়ী তরুণী? ধাওয়া করেও তার হদিস পাননি পাপারাজ্জিরা। এক ঝলকের বেশি দেখার সুযোগও হয়নি। সযত্নে সেই তরুণীকে আড়াল করেছেন হৃতিক নিজেই।

ছবি, ভিডিও ইনস্টাগ্রামে পৌঁছতে দেরি হয়নি বিশেষ। আর তারপরই তুমুল শোরগোল। তবে কি প্রেম করছেন ‘ব্যাং ব্যাং’-এর নায়ক? কেউ কেউ বলছেন, হৃতিকের সঙ্গে থাকা মেয়েটি সম্ভবত তরুণী গায়িকা সাবা আজাদ। তবু নিশ্চিত হতে পারেননি কেউই। অজানা প্রেমিকার পরিচয়ের খোঁজে হন্যে অনুরাগীরা। ছবি-ভিডিওতে রাকেশ রোশনের পুত্রের সঙ্গে দেখা গিয়েছে পশমিনা রোশনকেও। সুরকার রাজেশ রোশনের কন্যা তিনি।
দীর্ঘদিনের প্রেমিকা থেকে স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই কাটাচ্ছেন হৃতিক। ছবি বা পেশাগত পরিসরের বাইরে শুধু ছেলেদের সঙ্গে বা পারিবারিক অনুষ্ঠানে তার দেখা মেলে। সুজান আপাতত সম্পর্কে রয়েছেন আর্সলান গনির সঙ্গে। তাই হৃতিকের একাকীত্ব নিয়েও বেশ চিন্তাতেই অনুরাগীরা। অচেনা নারীর সঙ্গে তার ছবি-ভিডিও দেখে এক ভক্ত তাই লিখেই ফেলেছেন, “কেউ বলুক, হৃতিক সত্যিই প্রেম করছেন!”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status