ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইতালির পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পাঁচজনই মাদারীপুরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 12:24 PM

ইতালির পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পাঁচজনই মাদারীপুরের

ইতালির পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পাঁচজনই মাদারীপুরের

গত সপ্তাহে অবৈধভাবে ইতালি পাড়ি জমাতে গিয়ে সাগরে প্রচণ্ড ঠান্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে মধ্যে পাঁচজনের বাড়িই মাদারীপুর সদর উপজেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জে ও অন্যজনের কিশোরগঞ্জে।

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী।  
মৃত অপর দু’জন হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।  

দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনও ধরনের ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশিদের সঙ্গে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের এই তথ্য পাওয়া গেছে।

ইতালিতে বাংলাদেশ দূতাবাস আরও জানায়, মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয়জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন। তাই ইতোমধ্যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে পরিচয় পৌঁছে যাওয়ার কথা। মৃতদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।  

এর আগে গত শুক্রবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস জানায়, ঠান্ডায় মৃত্যু হওয়া ওই সাত বাংলাদেশির নৌকায় ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status