ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
২০ বছরের স্বপ্ন এক রাতেই শেষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 12:18 PM

২০ বছরের স্বপ্ন এক রাতেই শেষ

২০ বছরের স্বপ্ন এক রাতেই শেষ

মো. কাফি প্রামাণিক। বয়স ৪৫ বছর। পেশায় একজন কৃষক। বর্গাচাষ করেই জীবিকা নির্বাহ করতেন। আর এ আয় দিয়েই কোনোরকমে চলতো চারজনের সংসার। কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে রাত কাটানোর শেষ ঠিকানা। এখন জোড়াতালি দেওয়া তাঁবুর নিচে ঠাঁই হয়েছে কাফির পরিবারের।

২২ জানুয়ারি গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাহিকোলা গ্রামে বিদ্যুতের শটসার্কিট থেকে কাফি প্রামাণিকের ঘরটি আগুনে ভস্মীভূত হয়। রাস্তা না থাকায় বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়িও।

কাফি প্রামাণিক জানান, ২২ জানুয়ারি ঘরে দুই সন্তান ও স্ত্রী নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিটের কারণে ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তাপেই ঘুম ভাঙে। ছোট সন্তান ও স্ত্রীসহ কোনোভাবে জীবন নিয়ে ঘর থেকে ফিরলেও আগুনের হাত থেকে রক্ষা করতে পারেননি কোনোকিছুই। সবকিছুই পুড়ে ছাই হয়েছে।


তিনি আরো জানান, এমনকি রোপা আমন মৌসুমে অন্যের জমিতে কাজ করে সারা বছর খাওয়ার জন্য ধান সংগ্রহ করে রেখেছিলেন, তাও পুড়ে যায়। শীতবস্ত্র ও টাকাসহ একটি সংসারে ২০ বছর ধরে সংগৃহীত অবশিষ্ট কিছুই নেই। পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণের সামর্থ্য নেই। সহযোগিতা করার মতো কোনো স্বজনও তাদের নেই।

জানা গেছে, বাড়ির তিন শতাংশ ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। দিনমজুরি করে অনেক কষ্টে দুটি ঘর নির্মাণ করেছিলেন। আগুনে সে ঘর দুটিও পুড়ে গেছে। একেবারে নিঃস্ব অবস্থা এখন। বর্তমানে কৃষক কাফি প্রামাণিকরে ও তার স্ত্রী, দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই মিলেছে। গত ৮ দিনেও সাহায্য নিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। তীব্র শীতে খেয়ে না খেয়ে খুবই কষ্টে দিন পার করছেন।

আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব কাফি প্রামাণিক জানান, তার দুটি ঘরসহ রক্ষিত খাবার ও শীতের গরম কাপড়-চোপর সবই পুড়ে গেছে। প্রতিবেশীরা কিছু চাল-ডাল ও দুটি কম্বল দিয়েছেন। এ অবস্থায় পুড়ে যাওয়া একটি ঘরের ভিটায় প্লাস্টিকের কয়েকটি বস্তা কেটে সেলাই করে মাথার ওপর ছাউনি দিয়ে দুটি ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে রাত কাটাচ্ছেন।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কারো সহযোগতিা পাননি। যদি কেউ তাদের একটি নতুন ঘর তৈরি করতে সাহায্য করতেন, তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকতেন বলে জানান কাফি। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের প্রতি একটি ঘর ও কিছু গরম কাপড়ের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, আগুনে পোড়ার ঘটনাটি শুনেছি। আমি নিজে পরিবারের পাশে গিয়ে সার্বিক অবস্থা দেখে ব্যবস্থা নেব।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে পরিবারটির সাহায্য-সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status