ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল তরুণীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 10:50 PM

ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল তরুণীর

ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল তরুণীর

কিশোরগঞ্জ: ড্রাইভিং শিখতে গিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় ফারজানা আক্তার মুক্তি (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালের দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারজানা জেলা শহরের গাইটাল শ্রীধরখিলা এলাকার মো. সালাউদ্দিন আহমেদের মেয়ে। তিনি জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে চৌদ্দশত এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে বাসের সঙ্গে প্রশিক্ষণরত প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ড্রাইভিং শিখতে প্রাইভেটকারের চালকের আসনে থাকা ফারজানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন দু’তিনজন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status