ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 January, 2022, 5:25 PM

জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

ভোলার দৌলতখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুর রব (৫৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের রবন আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  রবের স্ত্রী বাদী হয়ে দৌলতখান থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

আব্দুর রব জানান, তার ভাই মোশারফের সঙ্গে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার মোশারফ ও তার ছেলে আসাদুজ্জামানসহ অন্তত ১০জন মিলে লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় মাফলার দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status